× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী

জার্মানির নুরেমবার্গে বোমা বিস্ফোরণ, নিহত ১

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছে জার্মানির নুরেমবার্গ শহরের কাছে। আহত হয়েছে আরো ১২ জন। শনিবার রাতে আনসবাক শহরে অনুষ্ঠিত একটি উন্মুক্ত সঙ্গীত উৎসবের বাইরে এ হামলা চালানো হয়। নিহত ওই ব্যক্তি নিজেই বোমাটি বহন করছিল।

বাভারিয়া প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াসিম হারম্যান জানিয়েছেন, নিহত ওই ব্যক্তি সিরিয়া থেকে আসা শরণার্থী। সে দুই বছর আগে জার্মানিতে প্রবেশ করেছিল। সঙ্গীতানুষ্ঠানস্থলে প্রবেশ করতে না দেওয়ায় সে বাইরেই বোমাটির বিস্ফোরণ ঘটায়।

এর আগে গত শুক্রবার মিউনিখে জার্মান-ইরানি এক তরুণের বন্দুক হামলায় নয়জন নিহত হয়েছিল। পুলিশ অবশ্য জানিয়েছে, ওই তরুণ মানসিক বিকারগ্রস্ত ছিল।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টায় আনসবাক শহরের ওই উন্মুক্ত সঙ্গীতানুষ্ঠানস্থলের প্রবেশমুখে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনার পরপর অনুস্থানস্থলে উপস্থিত ২ হাজার লোককে  দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়।

বাভারিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ‘ আমরা ধারণা করছি স্বেচ্ছায় ওই ব্যক্তি এ হামলা চালিয়েছে।’ তবে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এখনো কাউকে আটক করা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..