× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

জার্মানিতে ট্রেনে কুড়াল দিয়ে হামলা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: এক আফগান কিশোর জার্মানির দক্ষিণাঞ্চলে ওয়ার্জবার্গে ট্রেনের ভেতরে কুড়াল ও ছুরি দিয়ে কুপিয়ে যাত্রীদের আহত করেছে। এর পরই পুলিশের গুলিতে নিহত হয় ওই কিশোর। এ হামলায় অন্তত চারজন আহত হয়েছে।

জার্মানির দক্ষিণাঞ্চলের বেভারিয়ার ওয়ার্জবার্গ শিল্পনগরীতে স্থানীয় সময় রাত সোয়া ৯টায় এ হামলা হয়। প্রাথমিকভাবে ২০ জনের আহত হওয়ার কথা বলা হলেও পরে চারজন আহত হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। হামলায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির পুলিশ জানায়, এ হামলার কারণ এখনো জানা যায়নি।

বেভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হারম্যান জানান, আক্রমণকারী ১৭ বছরের ওই কিশোর আফগান শরণার্থী। সে নিকটবর্তী শহর ওশেনফুর্টে বসবাস করত।

তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ওই কিশোর হামলার সময় কিছু একটা বলে চিৎকার করছিল।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন স্থানীয় গণমাধ্যমকে জানান, ওই কিশোর হামলার সময় ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিল।

পুলিশ জানায়, ট্রেনটি ওয়ার্জবার্গে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কুড়াল ও ছুরি নিয়ে যাত্রীদের ওপর হামলা করে কিশোরটি। এ সময় আক্রমণকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেখানে থাকা পুলিশ কর্মকর্তা গুলি ছুড়লে সে মারা যায়।

এর আগে মে মাসে জার্মানির মিউনিখ শহরের কাছে একটি রেলস্টেশনে আল্লাহু আকবর বলে হামলা চালিয়ে একজনকে হত্যা করেছিল এক ব্যক্তি। তিনজন আহত হয়েছিল ওই হামলায়। পরে ওই হামলাকারীকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। কর্তৃপক্ষ বলেছিল ইসলামি জঙ্গিদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না।


এ ক্যটাগরির আরো খবর..