× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি

জামিনে এসে বিএনপি নেতাকে হত্যার হুমকি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
বিএনপি নেতাকে হত্যার হুমকি

প্রশাসন কর্তৃক সরকারি খালের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘটনায় প্রতিপক্ষের লোকজনে বিএনপি নেতা আব্দুস সালাম মাঝিকে দায়ী করে কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় আসামিরা জামিনে এসেই এবার বিএনপি নেতা সালামকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আসামিদের অব্যাহত হুমকির মুখে চরম আতঙ্কে রয়েছেন ভুক্তভোগী বিএনপি নেতা ও তার পরিবারের সদস্যরা। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধানডোবা গ্রামের। মঙ্গলবার (২৭ মে) দুপুরে ওই গ্রামের বাসিন্দা ও বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মাঝি অভিযোগ করে বলেন, গত কয়েকদিন পূর্বে ধানডোবা এলাকায় সরকারি খাল দখল করে দোকান নির্মান কাজ শুরু করে স্থানীয় সরোয়ার হাওলাদার। খবরপেয়ে ১৮ মে খালের মধ্যে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উপজেলা প্রশাসন। ঘটনার বিষয়ে আমি কিছু না জানলেও অবৈধ স্থাপনা উচ্ছেদে আমার হাত আছে বলে দায়ী করে ১৯ মে সকালে সরোয়ার ও তার সহযোগিরা হামলা চালিয়ে আমাকে (সালাম) কুপিয়ে জখম করে।

তিনি আরও বলেন, হামলার ঘটনায় গৌরনদী মডেল থানায় সরোয়ার, তার সহযোগি কাসেম ও রাজনসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অতিসম্প্রতি আসামিরা আদালত থেকে জামিনে আসে। পরবর্তীতে তারা আমার (সালাম) বাড়িতে এসে মামলা প্রত্যাহারের জন্য আমাকেসহ পরিবারের অন্যান্য সদস্যদের হত্যার হুমকি প্রদর্শন করে।

হত্যার হুমকি দেওয়ার অভিযোগের ব্যাপারে অভিযুক্ত সরোয়ার হাওলাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে সরোয়ারের ভাই দেলোয়ার হাওলাদার হুমকির অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কাউকে হুমকি দেইনি। সালাম মাঝির অভিযোগের কোন সত্যতা নেই। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, হুমকির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..