লন্ডনের অক্সফোর্ড স্ট্রিট। এই ব্যস্ততম রাস্তায় জামা প্যান্টের বদলে কোমরে শুধু একটি মাস্ক পরে হেঁটে যেতে দেখা গেছে এক যুবককে। সেই যুবকের হেঁটে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, তার পরনে একটি মাস্ক ছাড়া কোনো পোশাক ছিল না।
অক্সফোর্ড স্ট্রিট ধরে এভাবে যুবকের হেঁটে যাওয়া দেখে অবাক হয়ে গেছেন উপস্থিত জনতা। তাকে দেখে হতভম্ব হয়ে অনেকেই তাকিয়ে ছিলেন, আবার অনেকে নিজেদের মোবাইলে তার ছবিও তুলেছেন।
ঠিক কী কারণে ওই যুবক এ ধরনের কাণ্ড ঘটিয়েছেন তা জানা যায়নি। তবে লন্ডনে কেউ মাস্ক ব্যবহার না করলে একশ পাউন্ড জরিমানার নতুন আইন রয়েছে।
তাকে এভাবে ঘুরতে দেখে সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকরাও ছবি তোলেন। তবে এ ব্যাপারে কেউ বিস্তারিত কিছু বলতে পারেননি।



