জামালপুরে নিখোঁজের এক মাস পর হাবিবুর রহমান নামে এক ছাত্রের মুণ্ডু বিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ মার্চ) বিকেলে জামালপুরের সদর উপজেলা তিতপল্লা গ্রামের লোকজন তার বাড়ির পাশের এলাকার একটি জলাশয়ে অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মরদেহ মুণ্ডু বিহীন হওয়ায় তার পরনের কাপড় দেখে হাবিবুরের পরিবার শনাক্ত করে।
নিহত হাবিবুর রহমান সদর উপজেলার তিতপল্ল্যা হবদেশ গ্রামের মো. জাহান আলীর ছেলে এবং হবদেশ দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র।
জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানিয়েছেন, হাবিবুর রহমান গত ২২ ফ্রেরুয়ারি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুজি করে তার কোন সন্ধান না পেয়ে ২৩ ফ্রেরুয়ারি জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এই ঘটনায় জামালপুর সদর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জামালপুর সদর থানার ওসি তদন্ত দেলোয়ার হোসেন জানান। পুলিশ মরদেহের ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।