× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬

জামায়াত-এনসিপির ডাকে জনগণ আর সাড়া দেবে না : মোমিন মেহেদী

ACP
হালনাগাদ: সোমবার, ২২ জুন, ২০২৬
জামায়াত-এনসিপির ডাকে জনগণ আর সাড়া দেবে না : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জামায়াত-এনসিপির ডাকে জনগণ আর সাড়া দেবে না। নতুন করে আর কোনো জুলাই ঘটাতে চাইলে তাদের শেষ পরিণতি হবে গণধোলাইতে।
তারা প্রায় দুই বছরে রাজনৈতিক-সামাজিক-প্রশাসনিক-অর্থনৈতিক-ধর্ম-মানবিক বা ব্যবসায়িক স্থিতিশীলতা আনতে না পারলেও নিজেদের সাথে জনতার বৈষম্য তৈরি করে এমপি হয়েছে, উপদেষ্টা হয়েছে এমনকি রাজনৈতিক দল গঠন করে সমাজকে শত ভাবে বিভক্ত করেছে।
২২ জুন পুরানা পল্টনে নতুনধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে দ্রব্যমূল্য কমানোর দাবিতে অনুষ্ঠিত পথসভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বৈষম্য দূর করবার খবর নাই, দ্রব্যমূল্য কমানোর খবর নাই, দুর্নীতি থামানোর খবর নাই, খুন-ধর্ষণ থামানোর খবর নাই, তাদের কেবল জুলাই চাই, সুরক্ষা চাই; এই সব হয়েনাদেরকে দেশের মানুষ সহিংসতা বন্ধ না করলে কঠোরভাবে প্রতিহত করতে তৈরি হচ্ছে। তারা আওয়ামী লীগ বোঝে না, বিএনপি বোঝে না, নতুনধারা বোঝে না।
বোঝে কেবল লোভ মোহহীন-দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এমপি হওয়ার পর প্রতারণার মধ্য দিয়ে জনগণকে বোকা বানানোর খেসারত দিতে হবে। আর এ কারণেই সারাদেশে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে নিজেদের অধিকার আদায়ের জন্য।
সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান এ্যাড. হামিদুজ্জামান, চন্দন সেনগুপ্ত প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, যে লক্ষ্য থেকে নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১২ সালের ৩০ ডিসেম্বর রেডর‌্যালীর মধ্য দিয়ে জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশ করেছিলো, সেই লক্ষ্য পুরণ করতে ২০১৭, ২০২২ এবং ২০২৪ সালে সকল শর্ত মেনে নিবন্ধনের আবেদন করলেও নিবন্ধন থেকে বঞ্চিত করে শেখ হাসিনা সরকার ও ইউনুস সরকার প্রমাণ করেছে যে, জাতির জন্য নিবেদিত থাকা রাজনৈতিক প্লাটফর্মকে রাজপথে দেখতে ভয় পায়। যে কারণে নিবন্ধন থেকে বঞ্চিত করে প্যাড সর্বস্ব প্লাটফর্মকে নিবন্ধন দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..