× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

ঢাকা-১০, গাইবান্ধা-৩ এবং বাগেরহাট উপ-নির্বাচনে জাপার প্রার্থী ঘোষণা 

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা-১০, গাইবান্ধা-৩ এবং বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির কো-চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক শেষে প্রার্থিতা ঘোষণা করেছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জাতীয় পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা-১০ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হচ্ছেন হাজী মো. শাহ জাহান। গাইবান্ধা-৩ আসনে মনোনয়ন পেয়েছেন মইনুর রাব্বী চৌধুরী এবং বাগেরহাট-৪ আসনে মনোনয়ন পেয়েছেন সাজন কুমার মিস্ত্রী।

এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেদের সভাপতিত্বে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এবং জাতীয় পার্টি মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।


এ ক্যটাগরির আরো খবর..