× Banner
সর্বশেষ
খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে শাহাবুদ্দিন আহমদ-এর যোগদান

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
জাপান রাষ্ট্রদূত শাহাবুদ্দিন

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে শাহাবুদ্দিন আহমদ দায়িত্বভার গ্রহণ করেছেন।

আজ ১১ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

যোগদানকালে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর  ত্যাগ  ও অবদানের কথা স্মরণ করেন। এছাড়া জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ৩০ লাখ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রম হারানো দুই লাখ মা- বোনের অবদানের কথা স্মরণ করেন। রাষ্ট্রদূত ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশ-জাপান  সম্পর্ক উন্নয়নে এবং প্রবাসীদের কল্যাণে কাজ করতে প্রবাসীসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি বাংলাদেশ সরকারের সচিব হিসেবে খাদ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর এবং ইংল্যান্ডের বারমিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট ফাইন্যান্সে এম এস ডিগ্রী অর্জন করেন।

পারিবারিক জীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।


এ ক্যটাগরির আরো খবর..