× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পি আই ডি

আগামীকাল জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) চার দিনের সফরে জাপান যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদারের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

বুধবার (২৬ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী জাপানের সম্রাটের সঙ্গে দেখা করবেন। ওই দিনই বিকেলে দুই দেশের প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠকে যোগ দেবেন।

সোমবার (২৪ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠক শেষে প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, কৃষি প্রক্রিয়াজাতকরণ, মেট্রোরেলের নতুন লাইনের জন্য সমীক্ষা, জাহাজভাঙা শিল্পের আধুনিকায়ন, শুল্ক খাতের সমন্বয়, বিনিয়োগ-সহায়ক মেধাস্বত্ব আইনবিষয়ক অন্তত আটটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সরকারপ্রধানের জাপান সফরে দেশটির সঙ্গে বেশ কয়েকটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এ সফরের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..