× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

কূটনৈতিক প্রতিবেদক

জাপানে ভূমিকম্প নিহতের সংখ্যা বেড়ে ৫৭, আরও মৃত্যুর আশঙ্কা

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
জাপানে ভূমিকম্প

জাপানে আঘাত হানা ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে।  গত সোমবার দেশটিতে ১৫৫টি ভূমিকম্প অনুভূত হয়। জাপানের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি রিখটার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার ছিল। বিকেলের এ ভূমিকম্পে  নোটো উপদ্বীপ কেঁপে ওঠে। দেশটিতে এখন পর্যন্ত ৫৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ সংখ্যা ক্রমেই বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার দেশটির ইশিকাওয়া প্রিফেকচারে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর পর দেশটিতে আরও ভূমিকম্প এবং সুনামির সতর্কতা জারি করা হয়। এসময় হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় তারা।

ইশিকাওয়া প্রিফেকচারের কর্মকর্তাদের বরাত দিয়ে জাপানের পাবলিক ব্রডকাস্টার এইচকে জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ৫৭ জন নিহত হয়েছে। উদ্ধারকারীদের সন্ধানে উদ্ধারকাজ চলছে। এই ভূমিকম্পে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা, তবে বেশ কয়েকটি শহরে বহু ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে বেশ কিছু মানুষ আটকাও পড়েছেন। ২০১৮ সাল থেকে নোটো উপদ্বীপ অঞ্চলে ভূমিকম্পের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত বছর জাপান সরকারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাপানের আবহাওয়া সংস্থা মঙ্গলবার দেশের পশ্চিম উপকূলের কিছু অংশে সুনামি সতর্কতা তুলে নিয়েছে। কিন্তু ভূমিকম্পের ২৪ ঘণ্টা পরেও নোটো উপদ্বীপের উত্তর অংশে জনসাধারণের যাতায়াত সীমিত রয়েছে।জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা মঙ্গলবার জরুরি বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ভূমিকম্পের পর একটি ধসে যাওয়া রাস্তা ওই এলাকায় প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে।

সতর্কতা জারির পরই দেশটির একাধিক স্থানে সিরিজ ভূমিকম্প অনুভূত হয়। রাতারাতি সেখানে ১৫৫টি ভূমিকম্প আঘাত হানে। সেগুলোর বেশিরভাগের কম্পনই ৩ মাত্রার বেশি ছিল।

গত বছর তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে যে শক্তি নির্গত হয়েছিল, তার মতোই শক্তি নির্গত হয়েছে জাপানের এই ভূমিকম্পে। তবে তুরস্ক ও সিরিয়ায় ওই ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছিল। এর আগে ২০১০ সালে হাইতিতে ৭ মাত্রার ভূমিকম্পে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছিলেন। জাপানে এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৫৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে মঙ্গলবার টোকিও হানেদা বিমানবন্দরে জাপান এয়ারলাইন্সের একটি জেট বিমান ভূমিকম্পে আহতদের ত্রাণ সরবরাহ করতে যাওয়ার পথে একটি উপকূলরক্ষী বিমানের সঙ্গে সংঘর্ষে হয়। এতে পাঁচজন নিহত হয়।


এ ক্যটাগরির আরো খবর..