× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পিআইডি

জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
এনআইডি সেবা চালু

জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

আজ (২২ আগস্ট ২০২৫, শুক্রবার) দূতাবাসের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অনেকের জাতীয় পরিচয়পত্র নেই। ফলে তাদের দেশে অনেক ধরনের সেবা প্রাপ্তিতে সমস্যায় পড়তে হয়।

এনআইডি কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে এখন জাপান প্রবাসী বাংলাদেশিরা দূতাবাস থেকেই এনআইডি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন।

তিনি আগামী নির্বাচনে প্রবাসীরা যাতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে বলে জানান।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী বলেন, জাপানে এনআইডি সেবা চালুর মাধ্যমে এখানকার প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তা, জাপানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্য ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইনে (https://services.nidw.gov.bd) আবেদন করে দূতাবাসে বায়োমেট্রিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..