× Banner
সর্বশেষ
আজ ১৪ মার্চ শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মার্চ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক

জাপান প্রতিনিধি

জাপানের মধ্যাঞ্চল ইশিকাওয়াতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

Dutta
হালনাগাদ: সোমবার, ৩ জুন, ২০২৪
ইশিকাওয়াতে শক্তিশালী ভুমিকম্প

জাপানে ভূমিকম্প নিত্যদিনের ঘটনা। জাপানের মধ্যাঞ্চল ইশিকাওয়াতে ৫ দশমিক ৯ এবং ৪ দশমিক ৮ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন বার্তাসংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৩ জুন) কয়েক মিনিটের ব্যবধানে ৫ দশমিক ৯ এবং ৪ দশমিক ৮ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে।

জেএমএ জানায়, এতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। ভূমিকম্পে দেশটিতে কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

জাপানের আবহাওয়া কর্মকর্তা সাতেশি হারদা বলেন, সোমবারের ভূমিকম্পগুলোকে গত ১ জানুয়ারি ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের আফটারশক বলে মনে করা হচ্ছে।

ভূমিকম্পের কারণে স্থানীয় রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। তবে কিছু সময়রে পর আবার বেশিরভাগ রেল পরিষেবা চালু হয়।

দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনে থাকে। চলতি বছরের জানুয়ারি মাসের প্রথমদিনে ইশিকাওয়া অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই ভূমিকম্পে ২৪১ জনের মৃত্যুর তথ্য জানা যায়।


এ ক্যটাগরির আরো খবর..