× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

পিআইডি

জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Kishori
হালনাগাদ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয় আজ (১০ নভেম্বর ২০২৫) শিক্ষার্থী বিনিময় কর্মসূচি চালুর লক্ষ্যে জাপানের ওকায়ামাতে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর আকিও ইজিরি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পক্ষে প্রতিষ্ঠানটির প্রো ভাইস চ্যান্সেলর ড. আসিক মোসাদ্দিক এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী সমঝোতা স্মারকে স্বাক্ষরের কূটনৈতিক ও শিক্ষাগত তাৎপর্য তুলে ধরেন।

বর্তমানে ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের ৬০টি এবং দক্ষিণ কোরিয়ার ৩টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিনিময় কর্মসূচি রয়েছে, পাশাপাশি ভিয়েতনাম ও থাইল্যান্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে নতুন অংশীদারিত্ব প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক শিক্ষার্থী বিনিময়, সাংস্কৃতিক সহযোগিতা, যৌথ গবেষণা ও শিক্ষাখাতে সহযোগিতা আরও জোরদার এবং স্নাতক কোর্সের ৩য় ও ৪র্থ বর্ষে জাপানের শোকা বিশ্ববিদ্যালয়য়ে পড়াশোনা করার সুযোগ সৃষ্টি হবে। এর ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানে কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে।

শিক্ষার্থী বিনিময় কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া ও প্রথম পর্যায়ের সূচি শীঘ্রই ঘোষণা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..