নন্দী খোকন কুমার, জাপান প্রতিনিধি : জাপানে বড় লিডার তৈরি হয় না কিন্তু গড়ে এরা সবার সেরা। যাদের জাপান সম্পর্কে ধারণা আছে তারা সবাই জানেন যদি ট্রেনে বা বাসে কোন জিনিস হারিয়ে যায়, সেই ব্যক্তি অনেকটা নিশ্চিন্তে থাকেন কারণ তিনি জানেন ঐ জিনিস তিনি অক্ষত অবস্থায় ফেরত পাবেন। গভীর রাতে কোন ট্রাফিক নেই কিন্তু পথচারী ঠিকই ট্রাফিক বাতি সবুজ না হওয়া পর্যন্ত পার হন না। ট্রেনে বাসে টিকিট ফাঁকি দেওয়ার হার প্রায় শূন্যের কোঠায়।
এই শিক্ষা জাপানীরা কোথায় পায়?
সামাজিক শিক্ষা শুরু হয় কিন্ডারগার্টেন লেভেল থেকে। সর্বপ্রথম যে তিনটি শব্দ এদের শেখানো হয় তা হলো –
১। কননিচিওয়া (হ্যালো) – পরিচিত মানুষকে দেখা মাত্র হ্যালো বলবে।
২। আরিগাতোউ (ধন্যবাদ) – সমাজে বাস করতে হলে একে অপরকে উপকার করবে। তুমি যদি বিন্দুমাত্র কারো দ্বারা উপকৃত হও তাহলে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞটা প্রকাশ করবে।
৩। গোমেননাসাই (দুঃখিত) -মানুষ মাত্রই ভুল করবে এবং সেই ভুলের জন্য ক্ষমা চাইবে।
এগুলো যে শুধু মুখস্ত করে শিখানো হয় তা না। বাস্তবে শিক্ষকরা প্রো এক্টিভলি সুযোগ পেলেই ব্যবহার করবেন এবং করিয়ে নিবেন। সমাজে এই তিনটি শব্দের গুরুত্ব কতো তা সহজেই অনুধাবন করা যায়। এই শিক্ষা এবং অনুশীলন ওরা বাল্যকাল থেকে করতে শেখে। কিন্ডারগার্টেন থেকেই স্বনির্ভরতার ট্রেনিং দেওয়া হয়।
সমাজে মানুষ হিসেবে বসবাস করার জন্য যা দরকার যেমন, নিজের বই খাতা, খেলনা, বিছানা গোছানো, টয়লেট ব্যবহারের পর পরিষ্কার করা, নিজের খাবার নিজে খাওয়া, প্লেট গোছানো ইত্যাদি সবই ই ছেলেবেলায় শেখানো হয়।
প্রাইমারী স্কুল থেকেই এরা নিজেরা দল বেঁধে স্কুলে যায়। দল ঠিক করে দেন স্কুল কতৃপক্ষ। ট্রাফিক আইন, বাস ট্রেনে চড়ার নিয়ম কানুন সবই শেখানো হয়। নিজের গাড়ি আছে বলে বাচ্চাকে গাড়িতে করে স্কুলে দিয়ে আসতে গেলে নিজেকেই লজ্জা পেয়ে আসতে হবে। ক্লাস সেভেন থেকেই সাইকেল চালিয়ে স্কুলে যেতে পারবে বাচ্চারা। ক্লাসে কে ধনী, কে গরীব, কে প্রথম, কে দ্বিতীয় এসব বৈষম্য তৈরি হতে দেয়া হয় না। তার জন্য যথেষ্ট সতর্ক থাকেন স্কুল কতৃপক্ষ।
ক্লাসে রোল নাম্বার এক মানে এই নয় যে সে একাডেমিক ফারমেন্সে সবচেয়ে ভালো। রোল নম্বর তৈরি হয় নামের বানানের ক্রমানুসারে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমস্ত এইটেমগুলোর থেকে।