× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নিউজ ডেস্ক

জাতীয় প্রশিক্ষণ দিবসে রাষ্ট্রপতির বাণী

admin
হালনাগাদ: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
জাতীয় প্রশিক্ষণ দিবসে রাষ্ট্রপতির বাণী
জাতীয় প্রশিক্ষণ দিবসে রাষ্ট্রপতির বাণী

আজ ২৩ জানুয়ারি ‘জাতীয় প্রশিক্ষণ দিবস-২০২২’ উপলক্ষ্যেরাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

“বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) কর্তৃক ২৬তম জাতীয় প্রশিক্ষণ দিবস উদযাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।

রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়ন বহুলাংশে নির্ভর করে দক্ষ, প্রশিক্ষিত ও পরিশ্রমী কর্মী বাহিনীর ওপর। আর সে জন্যই প্রয়োজন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে পেশাভিত্তিক উন্নত ও আধুনিক প্রশিক্ষণ।

বর্তমান সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে আসছে এবং উন্নয়ন সংশ্লিষ্ট প্রত্যেকটি সেক্টরে এর প্রতিফলন স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে। বৈশ্বিক নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি সাম্প্রতিক সময়ে করোনা মহামারির ফলে চিকিৎসাসহ বিভিন্ন সেক্টরে দক্ষ জনবলের প্রয়োজনীয়তা আরও বৃদ্ধি পেয়েছে। দেশব্যাপী প্রশিক্ষণের গুরুত্বকে ছড়িয়ে দিতে জাতীয় প্রশিক্ষণ দিবস পালন একটি প্রশংসনীয় উদ্যোগ বলে আমি মনে করি।

বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি দেশের প্রশিক্ষক ও প্রশিক্ষণ সেক্টরের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বিগত চার দশকের অধিক কাল যাবৎ উন্নয়ন ও প্রশিক্ষণ বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে। তাদের এ প্রয়াস সরকারের মানবসম্পদ উন্নয়ন প্রচেষ্টাকে সফল করতে ইতিবাচক ভূমিকা রাখছে। প্রশিক্ষণের পাশাপাশি এর মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতার যথাযথ প্রয়োগ নিশ্চিত করাও জরুরি।

আমি আশা করি, বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি দক্ষ মানবসম্পদ তৈরিতে তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে।

আমি ‘২৬তম জাতীয় প্রশিক্ষণ দিবস’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করছি।

জয় বাংলা।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”


এ ক্যটাগরির আরো খবর..