× Banner
সর্বশেষ
আজ আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস আজ ১৫ মার্চ ফাল্গুন সংক্রান্তি বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ মার্চ (৩০ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী

গৌরনদী প্রতিনিধি

জাতীয় পুরস্কার পেলেন গৌরনদীর প্রণামী পোদ্দার

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২১ জুন, ২০২৩
গৌরনদীর প্রণামী পোদ্দার

জাতীয় শিক্ষা ২০২৩ উপলক্ষে উচাঙ্গসংগীতে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় বিজয় অর্জন করা বরিশালের গৌরনদী পৌর সভার সুন্দরদী মহল্লার প্রণামী পোদ্দার পুরস্কার হিসেবে শুভেচ্ছা স্মারক, ট্রফি ও নগদ টাকা পেলেন ।

উপজেলার টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবি ছাত্রী প্রণামী পোদ্দার প্রথমে উপজেলা পর্যায়ে উচাঙ্গসংগীত প্রতিযোগীতায় খ গ্রুপে প্রথমস্থান লাভ করে। পরবর্তীতে বরিশাল বিভাগীয় পর্যায়ে উচাঙ্গসংগীত প্রতিযোগিতায় প্রনামি পোদ্দার প্রথম স্থান অর্জন করে। গত ৫ ও ৬ জুন ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় প্রণামী পোদ্দার তৃতীয়স্থান অর্জন করেন। গত ১৯ জুন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সব পুরস্কার তুলে দেন শিক্ষা মন্ত্রী ড. দিপু মনি (এম.পি)।

উল্লেখ্য, জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী প্রনামি পোদ্দার টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী নারায়ন পোদ্দার ও গৃহীনি মিতালী পোদ্দারের কণ্যা।


এ ক্যটাগরির আরো খবর..