× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

জাতীয় পার্টির হরতাল অযৌক্তিক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : জাতীয় পার্টির ডাকা সকাল-সন্ধ্যা হরতালকে অযৌক্তিক বলে দাবি করেছেন রংপুরের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল ফারুক।

তিনি বলেন, ইয়াসিরের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর ভিকটিমের সাথে কথা বলে জড়িত থাকার দায়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং তাদের রিমান্ড করা হয়েছে। এর পরেও হরতাল ডাকা যৌক্তিক মনে হয় না। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার আরো জানান, যে কোন সন্ত্রাস পুলিশ সাংবাদিকদের সহযোগিতায় প্রতিহত করবে। আগামীতেও পুলিশ এক সাথে কাজ করে যাবে। এদিকে, জাতীয় পার্টির ডাকা হরতালে স্থবির হয়ে পড়েছে রংপুর। নিদারুণ কষ্টে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের সাধারন মানুষ।

হরতালের সমর্থনে সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে জাতীয় পার্টির নেতাকর্মীরা পিকেটিং করছে। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, যে কোন পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

এদিকে, পুলিশ সুপারের সংবাদ সম্মেলনকে উদ্দেশ্য প্রনোদিত বলে মন্তব্য করেছে জাপা নেতারা। রংপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, ঘটনার পর পুলিশ চার জনকে গ্রেফতার করলেও, অন্যান্য আসামিরা এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন।

আন্দোলন করা মানুষের মৌলিক অধিকার আর তাই আসামিদের দ্রুত গ্রেফতার করতে জাতীয় পার্টি হরতালের ডাক দিয়েছে। প্রসঙ্গ, গত শুক্রবার নগরীর মুন্সিপাড়ায় বাবার কবর জিয়ারত শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা ইয়াসিরের উপর হামলা করে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এখন তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।


এ ক্যটাগরির আরো খবর..