× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

জাতীয় পার্টিতে বিএনপির একটি বড় অংশ যোগ দিতে পারে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  জাতীয় পার্টিতে (জাপা) বিএনপির একটি বড় অংশ যোগ দিতে পারে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ মঙ্গলবার দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের  জবাবে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কেউ আসুক বা না আসুক। আওয়ামী লীগ আছে আমরাও আছি দুটি দল থাকলেই নির্বাচন হবে।

তিনি বলেন, আমি নির্বাচন করব, ৩শ’ আসনে প্রার্থী দিয়েছি। দল করলে জেলে যেতে হয়। বিএনপি নেত্রীর রায় আদালত দিয়েছেন। সেই রায় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।

এর আগে হুসেইন মুহম্মদ এরশাদ দুই দিনের সফরে সৈয়দপুর বিমানবন্দর হয়ে রংপুর আসেন। এসময় জাপার প্রেসিডিয়াম সদস্য প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলের আরও নেতারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..