× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঝিনাইদহে শেষ হয়েছে ৩ দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে জেলা শিল্পকলা একাডেমীর ৩ দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী দিনের আলোচনা সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ মনিরুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, কবি রেজাউদ্দিন স্টালিন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী কমিটির সদস্য অশোক ধর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজিম উদ্দিন জুলিয়াস।

আলোচনা সভা শেষে সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত রচনা, কবি আবৃতি, নাচ ও গান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার শুরু হয় এ জাতীয় সম্মেলন। ৩ দিন ব্যাপী এ অনুষ্ঠানে প্রশিক্ষক প্রশিক্ষন, কবির গান পরিবেশন, আলোচনা সভা ও তার জীবন দর্শন নিয়ে আলোচনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..