× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

জাতীয় গ্রিডে যুক্ত হলো আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ

admin
হালনাগাদ: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ দেশের বৃহত্তম আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নবনির্মিত ৪৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নর্থ ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে এ উৎপাদন শুরু হয়। এতে জাতীয় গ্রিডে আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি পেয়েছে।

প্রায় দুই হাজার ৩৬৮ কোটি টাকা ব্যয়ে এ বিদ্যুৎ প্রকল্প ২০১৩ সালের ২০ আগস্ট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দরপত্র প্রক্রিয়া শেষ করে ২০১৪ সালের এপ্রিলে এর নির্মাণকাজ শুরু করে স্পেনের ঠিকাদারি প্রতিষ্ঠান টিএসকে-টি আর জয়েন্টভেঞ্চার। নির্মাণকাজ শেষে আজ পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। যদিও এ ইউনিটটি আগামী এপ্রিলের শেষের দিকে পরীক্ষামূলকভাবে উৎপাদনে আসার কথা ছিল।

আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট নর্থ ইউনিটের প্রকল্প পরিচালক প্রকৌশলী ক্ষিতীশ চন্দ্র বিশ্বাস বলেন, নির্ধারিত সময়ের দুই মাস আগেই পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে এই ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু করা সম্ভব হবে। বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হলে এই ইউনিট থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে মোট ৩৯০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি পাবে। যা দেশের বিদ্যুতের চাহিদা পূরণে অনেকটা ভূমিকা রাখবে এবং দেশে লোডশেডিংয়ের মাত্রা কমে আসবে।


এ ক্যটাগরির আরো খবর..