জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি ২২ ফেব্রুয়ারি

একাদশ সংসদ নির্বাচন নিয়ে গণশুনানির তারিখ পরিবর্তন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী ২২ ফেব্রুয়ারি শুক্রবার গণশুনানি হবে, যা ২৪ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। এ দিন সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত গণশুনানি চলবে।

মঙ্গলবার সন্ধ্যায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্ট স্টিয়ারিং কমিটির এক বৈঠক শেষে ফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, ২৪ ফেব্রুয়ারি ঢাকার কোথাও গণশুনানির জন্য হল রুম না পেয়ে দুইদিন এগিয়ে ২২ তারিখ সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে গণশুনানি করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, বাম জোটের নেতাদের আমন্ত্রণ জানানো হবে গণশুনানিতে।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. মঈন খান, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রতিকসহ অনেকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।