× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ ঘোষণা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদক : বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৫টি ক্ষেত্রে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ প্রদানের ঘোষণা করা হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখা থেকে গত ১৬ মে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।আজ বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এই কথা জানানো হয়েছে।

২০১৫ সালের পুরস্কারের জন্য সুপারিশ করা ব্যক্তি/চলচ্চিত্রের নাম :আজীবন সম্মাননা : যুগ্মভাবে – শাবানা ও ফেরদৌসি রহমান; শ্রেষ্ঠ চলচ্চিত্র : যুগ্মভাবে- বাপজানের বায়োস্কোপ (পরিচালক- মো. রিয়াজুল মওলা রিজু) ও অনিল বাগচীর একদিন (পরিচালক- মোরশেদুল ইসলাম); শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র : একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর); শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক : যুগ্মভাবে – মো. রিয়াজুল মওলা রিজু (চলচ্চিত্র-বাপজানের বায়োস্কোপ) ও মোরশেদুল ইসলাম (চলচ্চিত্র -অনিল বাগচীর একদিন)।শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে :যুগ্মভাবে- শাকিব খান (চলচ্চিত্র -আরো ভালোবাসবো তোমায়) ও মাহফুজ আহমেদ (চলচ্চিত্র- জিরো ডিগ্রি); শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে : জয়া আহসান (চলচ্চিত্র – জিরো ডিগ্রি); শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে : গাজী রাকায়েত (চলচ্চিত্র – অনিল বাগচীর একদিন); শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে : তমা মির্জা (চলচ্চিত্র-নদীজন); শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে : ইরেশ যাকের (চলচ্চিত্র – ছুঁয়ে দিল মন); শ্রেষ্ঠ শিশুশিল্পী : যারা যারিব (চলচ্চিত্র – প্রার্থনা); শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার : প্রমিয়া রহমান (চলচ্চিত্র- প্রার্থনা)।শ্রেষ্ঠ সংগীত পরিচালক :সানী জুবায়ের (চলচ্চিত্র-অনিল বাগচীর একদিন);  শ্রেষ্ঠ গায়ক : যুগ্মভাবে- সুবীর নন্দী (তোমারে ছাড়িতে বন্ধু, চলচ্চিত্র মহুয়াসুন্দরী) ও এসআই টুটুল (উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র বাপজানের বায়োস্কোপ);শ্রেষ্ঠ গায়িকা : প্রিয়াংকা গোপ (আমার সুখ সে তো, চলচ্চিত্র অনিল বাগচীর একদিন); শ্রেষ্ঠ গীতিকার : আমিরুল ইসলাম(উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র বাপজানেরবায়োস্কোপ); শ্রেষ্ঠ সুরকার : এস আই টুটুল (উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র বাপজানের বায়োস্কোপ); শ্রেষ্ঠ কাহিনীকার : মাসুম রেজা (বাপজানের বায়োস্কোপ); শ্রেষ্ঠ চিত্রনাট্যকার : যুগ্মভাবে – মাসুম রেজা (বাপজানের বায়োস্কোপ) ও মো. রিয়াজুল মওলা রিজু (বাপজানের বায়োস্কোপ); শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা : হুমায়ূন আহমেদ (অনিল বাগচীর একদিন); শ্রেষ্ঠ সম্পাদক : মেহেদী রনি (বাপজানের বায়োস্কোপ); শ্রেষ্ঠ শিল্প নির্দেশক : সামুরাই মারুফ (জিরো ডিগ্রি); শ্রেষ্ঠ চিত্রগ্রাহক : মাহফুজুর রহমান খান (পদ্ম পাতার জল); শ্রেষ্ঠ শব্দগ্রাহক : রতন কুমার পাল (জিরো ডিগ্রি); শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা : মুসকান সুমাইকা (পদ্ম পাতারজল) এবং শ্রেষ্ঠ মেক-আপম্যান : শফিক (জালালের গল্প)।


এ ক্যটাগরির আরো খবর..