× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০১৮ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

admin
হালনাগাদ: রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০১৮ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :

“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০১৮’ আয়োজন করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

লেখাপড়ার পাশাপাশি কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা অর্জনে, মাদকাসক্তি ও জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকা- থেকে বিরত রাখতে খেলাধুলা চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সম্পর্ক অবিচ্ছেদ্য। স¦াধীনতা-উত্তর জাতির পিতা বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিভিন্ন ক্রীড়া অবকাঠামো তৈরি করে দিচ্ছি। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আমরা খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করার পাশাপাশি খেলাধুলার প্রসারে আর্থিক অনুদান বৃদ্ধি করেছি। আমরা শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানে খেলাধুলার সরঞ্জাম দিয়ে যাচ্ছি।

ক্রীড়া ক্ষেত্রে বড় বড় অর্জনগুলো এসেছে এ সরকারের আমলেই। এরই ধারাবাহিকতায় ফুটবলকে আরও এগিয়ে নিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। আমার বিশ্বাস এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিভাবান ফুটবলার বের হয়ে আসবে। দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ে নিজেদের প্রমাণের সুযোগ করে দিলে এই কিশোররা একদিন ফিরিয়ে আনতে পারবে ফুটবলের সোনালী অতীত। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বিশ্বের কাছে, ঠিক যেমনটি করেছে আমাদের ক্রিকেট দল।

আমি আশা করি, এ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগীদের আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলে জাতির পিতার স¦প্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।
আমি ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০১৮’ এর সাফল্য কামনা করছি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”


এ ক্যটাগরির আরো খবর..