× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

পি আই ডি

জাতির পিতার সমাধিতে ভূমি সচিবের শ্রদ্ধা নিবেদন

Kishori
হালনাগাদ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
ভূমি সচিবের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভূমি মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মোঃ খলিলুর রহমান। আজ ৩ এপ্রিল সোমবার সকালে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ই আগস্টের শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। পরে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেনসহ ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল নবনিযুক্ত ভূমি সচিব মোঃ খলিলুর রহমান ভূমি মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। বিদায়ী ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ তাঁকে এসময় স্বাগত জানান। এরপর তিনি ভূমি মন্ত্রণালয়ের সকল স্তরের গণকর্মচারীদের সাথে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরিচিতিমূলক সভায় যোগদান করেন। ঐ দিন দুপুরে রাজধানীর ৩২ নম্বর ধানমন্ডিতে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ভূমি সচিব জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহিদ এবং জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনাসহ তাঁদের পরিবার পরিজনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় মোনাজাত করেন।


এ ক্যটাগরির আরো খবর..