× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

জাতির পিতার সমাধিতে নবনির্বাচিত দুই জনপ্রতিনিধির শ্রদ্ধা নিবেদন

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৯ জুন, ২০২৪
জনপ্রতিনিধির শ্রদ্ধা নিবেদন

নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া এবং পৌরসভার উপ-নির্বাচনে নবনির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া।

শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং তার সকল সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তারা জাতির পিতার সমাধিতে পুস্পস্তবক অর্পন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মল্লিক খোকন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আল-আমিন হাওলাদার, মোঃ লিটন বেপারী, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ইমরাত খান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..