জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরের দাবী

বিশেষ প্রতিবেদকঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলেতুন্নেসা মুজিবসহ পরিবারের সদস্যদের হত্যাকারী যেসব কুলাঙ্গারের ফাঁসির রায় এখনো কার্যকর হয়নি তাদের অবিলম্বে গ্রেফতার করে রায় কার্যকর করার জোর দাবি জানান মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ।

আজ ১৫ আগস্ট সকাল ১১:০০ টায় জাতীয় শোক দিবস উপলক্ষে  শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গনে বিশেষ প্রার্থনা সভায় হানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় এসব এসব দাবীর কথা বলেন।

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাত বার্ষিকী ও নিহত অন্যান্য সকলের আত্মার শান্তি কামনায় পবিত্র গীতা পাঠের মধ্যদিয়ে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

এ প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন ড. নিম চন্দ্র ভৌমিক, শ্রী স্বপন কুমার সাহা, কাজল দেবনাথ, শ্রী জয়ন্ত সেন দীপু, শ্রী ডি. এন. চ্যাটার্জী, অ্যাডভোকেট তাপস কুমার পাল, মুকুল বোস, অসিম কুমার উকিল, শ্রী সুজিত রায় নন্দী, অপু উকিল, মিলন কান্তি দত্ত, নির্মল কুমার চ্যাটার্জী, সুব্রত পাল, নারায়ণ সাহা মনি, কিশোর মন্ডল, রমেন মন্ডল, ড. তাপস চন্দ্র পাল, পলাশ চক্রবর্তী প্রমূখ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ ঢাকেশ্বরী মায়ের কছে নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের সার্বিক মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন।

বিশেষ প্রার্থনা সভা পরিচালনা করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায়।

৪২তম শাহাদাত বার্ষিকীঅপু উকিলঅসিম কুমার উকিলঅ্যাডভোকেট তাপস কুমার পালআত্মার জন্য শান্তি কামনাকাজল দেবনাথকিশোর মন্ডলজাতির জনকের জন্য প্রার্থনাজাতীয় শোক দিবসে প্রার্থনাড. তাপস চন্দ্র পালড. নিম চন্দ্র ভৌমিকঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনানারায়ণ সাহা মনিনির্মল কুমার চ্যাটার্জীপলাশ চক্রবর্তীপ্রার্থনাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতবঙ্গবন্ধুর মৃত্যুতে প্রার্থনাবঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীবাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মানববন্ধনমহানগর পূজা কমিটির প্রার্থনামিলন কান্তি দত্তমুকুল বোসরমেন মন্ডলশান্তিকামনাশাহাদাত বার্ষিকীশোক দিবসে প্রার্থনাশ্রী জয়ন্ত সেন দীপুশ্রী ডি. এন. চ্যাটার্জীশ্রী সুজিত রায় নন্দীশ্রী স্বপন কুমার সাহাসুব্রত পাল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।