শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের জাজিরায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড’র কাজিরহাট শাখার উদ্যোগে বিপুল সংখ্যক শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
আর্ত মানবতার সেবায় এগিয়ে আসা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর কাজিরহাট শাখার হল রুমে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র শাখার ব্যবস্থাপক এফ.এ.ভিপি মোঃ আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিরহাট ইজারাদার ও বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছুর রহমান মাদবর। উপস্থিত ছিলেন কাজিরহাট জামে মসজিদ কমিটির সভাপতি আঃ অহাব মাদবর, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল শিকদার ও সিরাজুল হক মাদবর।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন আব্দুল মন্নান সৈকত।