× Banner
সর্বশেষ
সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র এডিবি’র সহায়তা বাড়লে ত্বরান্বিত হবে গ্রামীণ উন্নয়ন -স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জলসা, জি বাংলা, স্টার প্লাস চলবে

admin
হালনাগাদ: রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাস, স্টার জলসা ও জি বাংলা বন্ধ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে বাংলাদেশে এ তিনটি চ্যানেল প্রদর্শনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করেন।

রিটকারী আইনজীবী এখলাসউদ্দিন ভূঁইয়া বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, গত ২৫ জানুয়ারি রিটটি পঞ্চম দিনের মতো শুনানি শেষ হয়। আজ ২৯ জানুয়ারি এ রিটের রায় ঘোষণা করা হয়।

এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন এখলাসউদ্দিন ভূঁইয়া। এক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, ভারতীয় এসব টিভি চ্যানেলে প্রচারিত বিভিন্ন সিরিয়ালের কারণে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যে আঘাত হানা হচ্ছে। স্বামী-স্ত্রীসহ প্রত্যেক পরিবারেই কলহ

-বিবাদ চলছে। এরই মধ্যে এসব সিরিয়াল দেখে প্রভাবিত হয়ে ২০ জনের মতো নাগরিক আত্মহত্যা করেছে। অনেক স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়েছে। এ ছাড়া শিশুদের নৈতিক অবক্ষয় হচ্ছে। বিষয়টি জনস্বার্থে চিন্তা করে রিট করা হয়।

রিটকারী আইনজীবী আরো বলেন, আদালত রায়ে বলেছেন, যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তাহলে দণ্ডবিধির ২৮ ধারা অনুযায়ী মামলা করা যেতে পারে। বাংলাদেশে এসব চ্যানেল, সিরিয়াল পর্যবেক্ষণের জন্য কমিটি রয়েছে। তারা এ দায়িত্ব নিতে পারে। পরক্ষণে আদালত শুনানি শেষে রিট আবেদনটি খারিজ করে দেন। এ রায়ে তিনি সংক্ষুব্ধ। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। আশা করা যায়, আপিল বিভাগে ন্যায়বিচার পাওয়া যাবে।

২০১৪ সালের ১৯ অক্টোবর এক রিট আবেদনের শুনানি শেষে ভারতীয় এ তিন টিভি চ্যানেল বন্ধে নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

ওই সময় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে জবাব দিতে বলা হয়।

এর আগে ২০১৪ সালের ৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। এতে ভারতীয় সব চ্যানেল বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..