× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

জলবায়ুর হুমকি মোকাবিলায় চট্টগ্রামকে ৪৫০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

admin
হালনাগাদ: শনিবার, ৭ এপ্রিল, ২০১৮

নিউজ ডেস্ক : জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় পরিকল্পনা থাকলেও অর্থের অভাবে সেগুলো বাস্তবায়ন করতে না পারা শহরগুলোর জন্য ঋণ দেবে বিশ্বব্যাংক। নগর ও স্থানীয় সরকারগুলোর একটি বৈশ্বিক জোটের সঙ্গে মিলে সংস্থাটি ৪৫০ কোটি ডলার ঋণের পাশাপাশি কারিগরি সহায়তাও দেবে বলে জানিয়েছে থমসন রয়টার্স ফাউন্ডেশন। কর্মসূচিতে প্রথমেই যে শহরগুলো অংশ নেবে, তার মধ্যে রয়েছে ঝুঁকিতে থাকা বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম।
বেসরকারি খাত থেকে আরও পুঁজি সংগ্রহ এবং বিরূপ আবহাওয়া ও সাগরপৃষ্ঠের বাড়ন্ত উচ্চতার খড়্গ থেকে ১৫০টি উন্নয়নশীল শহরের জীবন ও অবকাঠামো সুরক্ষা দিতে তিন বছরের একটি কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হবে।

২০৫০ সাল নাগাদ বিশ্বের দুই-তৃতীয়াংশ জনসংখ্যার বাসস্থান শহরাঞ্চলে হবে বলে ধারণা করা হচ্ছে। অনেকগুলো শহর বন্যা, ঝড় ও তাপপ্রবাহের মতো হুমকি থেকে নগরবাসী ও সম্পদ রক্ষার পাশাপাশি আবাসনের উন্নয়ন ও অসমতা কমানোর জন্য প্রয়োজনীয় অর্থ জোগাতে হিমশিম খাচ্ছে।
বিশ্বব্যাংকের নেতৃত্বে ‘নগর স্থিতিস্থাপক কর্মসূচি’র আওতায় অধিকতর ‘ব্যাংকিংবান্ধব’ প্রকল্প কাঠামো তৈরিতে সহায়তা দেওয়া হবে। অবসর তহবিলের মতো বড় বিনিয়োগকারীদের কাছ থেকে পুঁজি সংগ্রহ এবং আন্তর্জাতিক ও স্থানীয় কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারত্ব তৈরি করাই এ কর্মসূচির লক্ষ্য।
ফ্রান্সের রাজধানী প্যারিসে সদ্যসমাপ্ত ‘ওয়ান প্ল্যানেট সামিটে’ এই অংশীদারত্ব কর্মসূচির যাত্রা শুরু হয়। এ ছাড়াও এর অধীনে জমির মূল্যে প্রবৃদ্ধির পরিমাণ নির্ধারণ ও শহরগুলোর জন্য আরও ঋণ ব্যবহারের উন্নততর উপায় খুঁজে বের করা হবে।
পরিবেশবান্ধব জ্বালানি উন্নয়ন এবং বৈশ্বিক উষ্ণতা কমাতে মাঠপর্যায়ে পরিবর্তন আনতে তথ্য বিনিময়ের লক্ষ্যে গত বছর প্রায় ১২০ দেশের ৭ হাজার চারশোর বেশি শহর নিয়ে ‘গ্লোবাল কোভেন্যান্ট অব মেয়রস’ নামে বৈশ্বিক সংগঠনের যাত্রা শুরু হয়, যার সঙ্গে মিলে বিশ্বব্যাংক এ কর্মসূচি হাতে নিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..