জর্জিয়ায় ভূমিধসে ২৬ জনের মৃত্যু

জর্জিয়ায় ভূমিধসে ২৬ জনের মৃত্যু

জর্জিয়ার উত্তর-পশ্চিমের একটি পর্যটন শহরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

ককেশাস দেশটির উত্তর-পশ্চিমে বিশাল বন ও খনিজ জলের ঝর্ণার জন্য বিখ্যাত একটি ছোট রিসোর্ট শোভির আশপাশে ৩ আগস্টের ভূমিধসে এখনও নিখোঁজ সাতজনের জন্য অনুসন্ধান অভিযান চলছে।

অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি পরিষেবা বলেছে, ‘মোট মৃতের সংখ্যা ২৬ জন এবং উদ্ধারকারীরা আরও সাতজনকে খুঁজছেন।’ ৫ আগস্ট ঘোষিত পূর্ববর্তী হিসাবে মৃতের সংখ্যা ১৬ জন ঘোষণা করা হয়েছিল। মন্ত্রনালয়ের প্রকাশিত ছবিগুলোতে উদ্ধারকারীদের মাটি সরানো ও খনন কাজ চালাতে দেখা যায়।

মন্ত্রনালয় ফেসবুকে জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো দুর্যোগের কেন্দ্রস্থলে এবং কাছাকাছি নদীর তলদেশে অনুসন্ধান করছে। রাজধানী তিবিলিসির ১৪০ কিলোমিটার (৯০ মাইল) উত্তর-পশ্চিমে একটি প্রত্যন্ত উপত্যকা শোভি দ’ুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত। জর্জিয়াতে ভারী বৃষ্টিপাত এবং বন্যা মোটামুটি সাধারণ। যেখানে খাড়া ঢাল ভূমিধসের ঝুঁকি তৈরি করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।