× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

জরিমানা ও দণ্ডের ভয়ে রাজধানীতে গণ পরিবহন সংকট

admin
হালনাগাদ: বুধবার, ২১ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও দণ্ডের ভয়ে ঢাকার রাস্তায় কৌশলে গণপরিবহন সংকট তৈরি করেছে পরিবহন শ্রমিকেরা। ফলে সকালে কর্মস্থলে যাওয়ার পথে যাত্রী সাধারণকে দুর্ভোগের মুখে পড়তে হয়েছে।

আজ বুধবার সকাল থেকে রাজধানীর চারটি পয়েন্টে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বিআরটিএ।

রুট মেনে না চলার পাশাপাশি পরিবহনগুলোর বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে। আছে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা সংরক্ষণ না করার অভিযোগ। বেশ কিছুদিন ধরে বিআরটিএর পক্ষ থেকে সপ্তাহে ছয়দিন রাজধানীর বিভিন্ন পয়েন্টে সংস্থাটির ম্যাজিস্ট্রেটরা আদালত পরিচালনা করছেন।

এদিকে অভিযান চলার সময় অনেক পরিবহনের শ্রমিকরা আদালতের ঝামেলা এড়াতে গাড়ি চালানো বন্ধ রাখে। ফলে গণপরিবহনের সংকট দেখা দিয়েছে। অভিযান বন্ধ হওয়ার পর তারা আবারও গাড়ি চালানো শুরু করবে বলে জানা গেছে।

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন জানান, গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে কিনা এগুলো দেখার পাশাপাশি কেউ বাড়তি ভাড়া আদায় করছে কিনা সেটাও দেখছি। এছাড়া বাসে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা সংরক্ষণ না করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..