× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ৪ ভারতীয় সৈন্য নিহত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ডেরা কি গালি (ডিকেজি নামেও পরিচতি) এলাকায় একটি যৌথ অভিযান চালানো হয়েছিল। সেই সময় ভারতীয় সেনাবাহিনীর একটি গড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে চার সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন।

ভারতের সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে রাজ্যটির পুঞ্চ অঞ্চলের ডেরা কি গালির মধ্য দিয়ে যাওয়ার সময় সেনা সদস্যদের বহন করা দুটি গাড়িতে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। সেনাবাহিনী অবশ্য বুধবার রাত থেকে ডেরা কি গালি ও আশেপাশে অভিযান শুরু করে। সেখানে এখনও গোলাগুলি চলছে।

কয়েক বছর ধরে এই অঞ্চলটি সন্ত্রাসীদের জন্য নিরাপদস্থল হিসেবে সেনাবাহিনীর ওপর বড় ধরনের হামলার জায়গায় পরিণত হয়েছে। এই বছরের এপ্রিল ও মে মাসে, রাজৌরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় ১০ জন সেনা নিহত হয়েছিল। এই অঞ্চলটি ২০০৩ থেকে ২০২১ সালের মধ্যে সন্ত্রাসবাদ মুক্ত ছিল। এরপর ঘনঘন সংঘর্ষ ঘটতে শুরু করে সেখানে। গত মাসে সেখানকার রাজৌরির কালাকোটে আর্মি ও বিশেষ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে দুই ক্যাপ্টেনসহ পাঁচজন সৈন্য নিহত হয়েছিল। গত দুই বছরে ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে ৩৫ জনেরও বেশি সেনা নিহত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..