× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদ আর নেই

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার সকালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে চিকিৎসাধীন অবস্থায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদ (৭৯) মারা গেছেন।

স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়, ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে দুই সপ্তাহ ধরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে চিকিৎসাধীন ছিলেন মুফতি সাঈদ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল থেকে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

সাঈদের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। এ ছাড়া জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ওমর আবদুল্লাহ এবং বিজেপি নেতা রাম মাধব টুইটার বার্তায় শোক প্রকাশ করেছেন।

পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মুফতি মোহাম্মদ সাঈদ গত বছরের ১ মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। ২০০২ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি কংগ্রেসের সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯৯ সালে তিনি জম্মু অ্যান্ড কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি গঠন করেন।

সূত্র: এনডিটিভি


এ ক্যটাগরির আরো খবর..