× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

জমি নিয়ে ভাই-ভাই বিরোধে ৩ জনকে কুপিয়ে জখম

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ভাই-ভাইয়ে জমি নিয়ে বিরোধের জেরধরে তিন জনকে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের হাপাতালে ভর্তি করা হয়েছে। তিন জনের অবস্থাই আশঙ্কাজনক বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তুগোলদিয়া গ্রামের নোমাই মাতুব্বরের দুই ছেলে আতিক মাতুব্বর ও ইয়ার আলী মাতুব্বরের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরধরে শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনে আতিক মাতুব্বর তার আপন ছোট ভাই ইয়ার আলীকে (২৫) কুপিয়ে আহত করে।
এ সময় ঠেকাতে এলে প্রতিবেশী বকুল মোল্যা (৫০) ও মুন্না মাতুব্বরকেও (৫৫) কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ওসি (তদন্ত) সুব্রত গোলদার বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..