× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

আঞ্চলিক প্রতিনিধি

জমি দখলের জন্য ধর্ষণ চেষ্টার মামলা মা ও মেয়েকে কুপিয়ে জখম

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
মা ও মেয়েকে কুপিয়ে জখম

জমি দখলের জন্য এক যুবদল কর্মীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গ্রামবাসীর কাছে বিচার দাবি করার ঘটনাকে কেন্দ্র করে মা ও মেয়েকে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ হাইমার্কেট এলাকার।

রবিবার সকালে ওই এলাকার বাসিন্দা যুবদল কর্মী শাওন সরদার অভিযোগ করে বলেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও পরবর্তীতে আওয়ামী লীগে যোগদানকরা একই বাড়ির লাল মিয়া সরদারের সাথে বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলছে। ওই বিরোধকে কেন্দ্র করে জমি দখলের জন্য লাল মিয়া সরদার তার মেয়ে জেলা উত্তর মহিলা দলের প্রচার সম্পাদক মনি আক্তারকে দিয়ে আমার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মিথ্যে মামলা দায়ের করিয়েছেন।

তিনি আরও বলেন, শুক্রবার (১৪ মার্চ) মসজিদে বসে বিষয়টি আমি স্থানীয় মুসুল্লীদের অবগত করেছি। এতে ক্ষিপ্ত হয় লাল মিয়া সরদার ও তার পরিবারের সদস্যরা। ওইদিন বিকেলে লাল মিয়া সরদার প্রকাশ্যে আমাকে হত্যার হুমকি প্রদর্শন করেন। এসময় আমার চাচি রানু বেগম আমাদের পক্ষ নিয়ে প্রতিবাদ করে। ওইদিন রাত পৌনে বারোটার দিকে লাল মিয়ার ছেলে পৌর যুবদল কর্মী হিরা সরদার আমার চাচীর সাথে কথা বলবে বলে দরজা খুলতে বলেন। এসময় চাচী সরল মনে দরজা খুলে দিলে যুবদল কর্মী হিরা সরদার, মহিলা দল নেত্রী মনি আক্তার ও তাদের আত্মীয় সোহেল সন্যামত আমার চাচি রানু বেগমকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার চিৎকারে চাচাতো বোন বিথী আক্তার ছুটে আসলে তাকেও কুপিয়ে গুরুত্বর জখম করা হয়।

তবে হামলার কোনধরনের যোগসূত্র নেই দাবি করে লাল মিয়া সরদার বলেন, কেবা কারা এ হামলা চালিয়েছে তাহা আমরা জানিনা। মামলা থেকে রেহাই পেতে হামলার নাটক সাজিয়ে এখন আমাদের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার করা হচ্ছে। এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন পূর্বে পারিবারিক কলহের জেরধরে মহিলা দল নেত্রী মনি আক্তার তার আপন ভাই হিরা সরদারকে জবাই করার চেষ্টা চালিয়ে রক্তাক্ত জখম করেছিলো। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিলো।


এ ক্যটাগরির আরো খবর..