কামারখালীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর ১৪৩ তম এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্ভোধন

মধুখালী প্রতিনিধি: ফরিদপুর জেলার মধুখালী থানাধীন কামারখালী বাজার, মাছ বাজার রোডে অবস্থিত সাফিন প্লাজার দ্বিতীয় তলায় আল- আরফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর ১৪৩ তম আউটলেট ১১.০৬.২০১৮ ইং তারিখ রোজ সোমবার সকাল ১০ টায় এজেন্টধারী বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ রমজান আলী এর সভাপতিত্বে এবং মোহাম্মাদ সুলেমান এর সঞ্চালনায় শুভ উদ্ধোধন করা হয়।

উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন মোঃ সাখাওয়াত হোসেন, এফএভিপি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান কার্যালয় ঢাকা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুঃ শরিফুল ইসলাম, এফএভিপি ও ব্যবস্থাপক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ মাগুরা শাখা।

এছাড়া স্থানীয় পর্যায়ে বক্তব্য রাখেন ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(অবঃপ্রাপ্ত) মোঃ ইসহাক আলী মোল্যা, কামারখালী বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক আঃ ছালাম মন্ডল, আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ঠ সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা মৃধা আঃ রাজ্জাক, কামারখালী বাজার বনিক সমিতির সহ সাধারন সম্পাদক ও আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন বাবু।

এছাড়া আরো উপস্থিত ছিলেন আঃ ছাত্তার বিশ্বাস, মোঃ শফিউল রহমান, ইদ্রিস আলী মোল্যা পান্নু, গোলাম রসুল, মাওলানা আঃ সাত্তার সহ বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ এবং স্থাণীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ। সবশেষে প্রধান অতিথি তার বক্তব্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে সকল প্রকার লেনদেনের সুবিধার্তে ইসলামী ব্যাংকিং সেবা পৌছে দেওয়ার ক্ষেত্রে এজেন্ট ব্যাংকিং এর গুরুত্ব তুলে ধরেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।