× Banner
সর্বশেষ
শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা স্ত্রীর স্বীকৃতি না পেয়ে বিষ হাতে অনশন চিন্ময় দাসের দুই মামলায় জামিন, আপাতত মিলছে না মুক্তি দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসা খরচ কমবে – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

ডেস্ক

জমজমাট ম্যাচ একেই বলে, যেকোনো দর্শক ভক্ত তাই বলবে

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
জমজমাট ম্যাচ

জমজমাট ম্যাচ একেই বলে; দক্ষিণ কোরিয়া-ঘানার খেলা দেখলে যেকোনো দর্শক ভক্ত তাই বলবে। ৫ গোলের ম্যাচে খেলার শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা ছিল। একের পর এক আক্রমণ ছিল। খেলা শেষে নাটকীয়তা ছিল।

তবে সব উত্তেজনা, নাটকীয়তা এসে থেমেছে ঘানার জয়ে এসেই। এডুকেশন সিটি স্টেডিয়ামে ৫ গোলের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়েছে আফ্রিকার দেশ ঘানা। ম্যাচ জিতলেও আফ্রিকান দেশ ঘানাকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল কোরিয়া।

ঘানার গোলরক্ষক লরেন্স আতি-জিগির অগ্নিপরীক্ষাই নিয়েছে এশিয়ান ফুটবলাররা। অবশ্য পরীক্ষায় বেশ ভালোভাবে উত্তীর্ণ হয়েছে ঘানার এই গোলরক্ষক। পুরো ম্যাচে কোরিয়ান ফুটবলাররা ২০টি আক্রমণ সংগঠিত করেছে। এরমধ্যে কিছু শটে তো নিশ্চিত গোল বলে মনে হচ্ছিল। তবে ২টি গোল হজম করা ছাড়া বাকিগুলো বেশ ভালোভাবেই সামলেছেন লরেন্স।

অন্যদিকে ইতিহাস গড়েই জয় পেয়েছে ঘানাইয়ানরা। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো দলটি এক ম্যাচে ৩ গোল দেওয়ার কীর্তি গড়তে পেরেছে। আর তাতে জয়ও নিজেদের করে নিতে পেরেছে দলটি।

এডুকেশন সিটি সেন্টারে এদিন খেলার গতিপথ বারবার বদলেছে। যদিও শুরু থেকে আক্রমণ-প্রতি আক্রমণে ব্যতিব্যস্ত ছিল দুই দলই। যেখানে অবশ্য শুরুতে এগিয়ে গিয়েছিল ঘানার ফুটবলাররা। প্রথমার্ধে ২-০ গোল ব্যবধানে এগিয়ে যায় ঘানা। ২৪তম মিনিটে দলটিকে এগিয়ে দেন মোহাম্মেদ সালিসু। এরপর ৩৪তম মিনিটে দলকে আরও এগিয়ে দেন মোহাম্মেদ কুদুস।

দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের ব্যবধানে দুই গোল দিয়ে কোরিয়াকে সমতায় ফিরিয়ে দেন চো গিউ-সাং। খেলার ৫৮ এবং ৬১তম মিনিটে গোল আদায় করে নেন এই স্ট্রাইকার। তবে সমতা ৫ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি কোরিয়ানরা। ম্যাচের ৬৮তম মিনিটে নিজের জোড়া গোলে খেলার ভাগ্য নির্ধারণ করে ফেলেন মোহাম্মেদ কুদুস।

এই হারে ‘এইচ’ গ্রুপ থেকে শেষ ষোলতে ওঠার দৌড়ে প্রায় ছিটকে গেছে কোরিয়া। ২ ম্যাচ শেষে ১ পয়েন্ট কোরিয়ানদের। অন্যদিকে ঘানা এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..