× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

জব মার্কেটে কাজ খুজবেন বারাক ওবামা লিঙ্কড ইনে থেকে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

স্টাফ রিপোটার : কথা বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। আর মোটে সাত মাস কিংবা তেমনই, এর পর নিজেকে জব মার্কেটে ছেড়ে দেবো। লিংকডইনে সক্রিয় থাকবো, দেখি কী কাজ পাওয়া যায় । এভাবেই নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

কৌতুকোচ্ছলে তিনি বলেন, ভালোই লাগছে, আমিও যোগ দিচ্ছি চাকরি খোঁজার দলে। সোমবার (২০ জুন) সিলেক্টইউএসএ ফরেইন ইনভেস্টমেন্ট সামিটে দেওয়া বক্তৃতায় এসব কথা বললেন বারাক ওবামা।

তাতে যুক্তরাষ্ট্রকে ব্যবসার জন্য সেরা একটি জায়গা বলে উল্লেখ করে বিদেশি বিনিয়োগকারীদেরও আহ্বান জানালেন তিনি। ইট হাউসের দিনগুলো অবসানে আর মোটে সাত মাসই বাকি যুক্তরাষ্ট্রের এই জনপ্রিয় ও প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের।

এই নভেম্বরে নির্বাচন। আর নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর পরের জানুয়ারিতে। সুতরাং আর মাত্র সাত মাস বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ভবন হোয়াইট হাউসে থাকছেন বারাক ওবামা।

তারপরই অজানার উদ্দেশে বহুলকাঙ্ক্ষিত বিলাসবহুল সাদা ভবনটি ছাড়বেন তিনি। এরপর কী করবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম জনপ্রিয় এ প্রেসিডেন্ট? ভক্ত-সমর্থকদের কাছে এ এক বড় প্রশ্ন।
তারই উত্তর হয়তো তিনি দিলেন, চাকরি খোঁজার জন্য লিংকড ইনে অবস্থান করার কথা বলে।

অনুষ্ঠানে নিজের কৈশোরের চাকরি জীবনের স্মৃতিচারণও করেন ওবামা, যখন তিনি হনলুলুতে বাসকিন-রবিন্স আইসক্রিমের বিক্রেতা হিসেবে কাজ করতেন।

ওবামা বলছিলেন, আমার প্রথম চাকরি একেবারেই আকর্ষণীয় ছিলো না। কিন্তু সেই চাকরি আমাকে অনেক মূল্যবান শিক্ষা দিয়েছে, যেমন দায়িত্বশীলতা, কঠোর পরিশ্রম, কাজের সঙ্গে পরিবার, বন্ধু, স্কুলজীবনের সমন্বয়।


এ ক্যটাগরির আরো খবর..