× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেস্ক

জন্মসূত্রে নাগরিকত্বের ইতি টানতে ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
জন্মসূত্রে নাগরিকত্বের ইতি

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ বেশ কিছু আইনি চ্যালেঞ্জের ও অভিবাসী পরিবারগুলোর মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে।পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা সবাই প্রস্তুত ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণের শেষ ধাপ সম্পন্ন করতে। হাতে ছিল তাদের ন্যাচারালাইজেশন নোটিশ, মুখে ছিল উচ্ছ্বাস। শপথ পাঠ শেষে তারা আমেরিকার নাগরিক হিসেবে বেরিয়ে আসবেন—এমন আশা নিয়েই অনেকে পরিবারসহ উপস্থিত হয়েছিলেন।

কিন্তু হঠাৎই ঘোষণা এলো—সরকারি শাটডাউনের কারণে অনুষ্ঠান বাতিল। ডেস্কে থাকা কর্মকর্তা জানান, “আপনাদের আগেই জানানো উচিত ছিল।”

পরবর্তীতে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)–এর ওয়েবসাইটে ঢুকলে দেখা যায়, অ্যাপয়েন্টমেন্টটি কয়েকদিন আগেই “অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে” বাতিল করা হয়েছে।

কেউই কোনো ইমেইল বা ফোন কল পাননি। এমনকি প্রবেশদ্বারের নিরাপত্তা কর্মীরাও কিছু জানতেন না বলে মনে হচ্ছিল। খবর বিবিসির।

অফিসে তখন হতাশা দ্রুতই বিভ্রান্তিতে রূপ নেয়। একজন হিজাব পরিহিতা নারী নীরবে জানতে চান, “আমাকেও ফিরিয়ে দেওয়া হয়েছে, এটা কি আমার পোশাকের কারণে?”

আরেকজন তার পুরো পরিবার নিয়ে এসেছিলেন নাগরিকত্ব পাওয়ার আনন্দ ভাগ করতে—কিন্তু ফিরলেন উদ্বিগ্ন ও অনিশ্চিত হয়ে।

অনেকে সত্যিই আতঙ্কিত ছিলেন, কারণ এই বিলম্ব তাদের কাজ, ভিসা বা ভবিষ্যৎ পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।

অনেকে বহু বছর ধরে নাগরিকত্বের জন্য কাগজপত্র, সাক্ষাৎকার ও পরীক্ষা পেরিয়ে এসেছেন। কেউ কেউ এক দশকেরও বেশি সময় ধরে গ্রিন কার্ডধারী ছিলেন। এখন শপথের ঠিক আগে এসে আটকে পড়েছেন এক অনিশ্চিত অবস্থায়।

কর্মকর্তারা জানান, নতুন তারিখ ১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। কিন্তু চলমান ফেডারেল শাটডাউন অব্যাহত থাকলে তাও পিছিয়ে যেতে পারে।

তবে সংস্থার পরিচালক জোসেফ এডলো এক্সে (সাবেক টুইটার) বলেন, “সাক্ষাৎকার ও নাগরিকত্ব প্রদানের মতো জনসেবামূলক কার্যক্রমে বিলম্ব হতে পারে।”

এডলো আরও যোগ করেন, “আমরা অসুবিধার জন্য দুঃখিত, তবে আইন মেনে চলা বাধ্যতামূলক।”

কতগুলো নাগরিকত্ব অনুষ্ঠান বা সাক্ষাৎকার বাতিল হয়েছে, তা সরকারিভাবে জানানো হয়নি। ওয়েবসাইটে শুধু কিছু অফিস বন্ধের তালিকা দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে বিভিন্ন স্থানে অনুষ্ঠান বাতিলের খবর ঘুরছে।

১ অক্টোবর থেকে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে বাজেট নিয়ে অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্র সরকার আংশিকভাবে বন্ধ রয়েছে। এর ফলে ৭ লাখেরও বেশি ফেডারেল কর্মচারী বেতন ছাড়া বাড়িতে রয়েছেন।

গত নয় মাসে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে দ্রুত পরিবর্তনের সঙ্গে এই শাটডাউন যুক্ত হয়ে নতুন নাগরিক হতে চাওয়া অভিবাসীদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।


এ ক্যটাগরির আরো খবর..