জন্মদিনে সাকিবকে জয় উপহার

আজ সাকিব আল হাসানের জন্মদিন। আবার আজকেই তাঁর দল কলকাতার বিপক্ষে ম্যাচ দিয়ে এই মৌসুমের আইপিএল শুরু করতে যাচ্ছে হায়দরাবাদ। দলের অন্যতম প্রধান অস্ত্রের জন্মদিনের উপহারটা মাঠেই দিতে চাচ্ছে তারা।জন্মদিনের দিনই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এ মৌসুমে আইপিএলে প্রথম মাঠে নামবেন সাকিব আল হাসান।

প্রতিপক্ষ কলকাতা নাইটরাইডার্স। টুইটারে হায়দরাবাদের পেজে গেলেই দেখা যাচ্ছে সেটি সাকিবময়। বাংলাদেশি তারকার জন্মদিন বলেই! এ উপলক্ষে পোস্টে সাকিবকে নানাভাবে শুভেচ্ছা জানানো হয়েছে। হায়দরাবাদ আশা করছে দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়ের জন্মদিনের উপহারটা হায়দরাবাদের বাকি খেলোয়াড়েরা মাঠেই দেবেন।
আজ ৩২-এ পা দিলেন সাকিব। তাঁর জন্মদিনেই সানরাইজার্স তাদের আইপিএল অভিযান শুরু করছে এটি মনে করিয়ে দিয়েছে তারা, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা সাকিবকে।

উদ্‌যাপন করার জন্য কী অসাধারণ দিন আজকে!’ দলের বাকি সদস্যদেরও আহ্বান জানানো হয়েছে সাকিবকে উপহার দিতে। তবে সেটি আজ কলকাতার বিপক্ষে জিতেই, ‘তোমরা তো জানো উপহার হিসেবে সবচেয়ে ভালো হবে কোনটা, তাই না?’

সানরাইজার্স হায়দরাবাদ ছাড়াও এই বিশেষ দিনে সাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন সাকিবের হায়দরাবাদ-সতীর্থ ইউসুফ পাঠান। তিনি টুইটারে বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য যার অবদান সবচেয়ে বেশি, সেই সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা। আশা করি হায়দরাবাদের জার্সি গায়ে অনেক সুখস্মৃতির সাক্ষী হব!’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।