× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

পিআইডি

জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে হর্ন বাজানো বন্ধে ব্যবস্থাগ্রহণ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
হর্ন বাজানো বন্ধে ব্যবস্থাগ্রহণ

অতিমাত্রায় শব্দদূষণের ফলে মানুষের বহুমাত্রিক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হচ্ছে। শব্দদূষণের কারণে কানে কম শোনা, আংশিক বা পুরোপুরি বধিরতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, অনিদ্রা এবং মনোসংযোগ বিঘ্ন হওয়াসহ বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার পাশাপাশি গর্ভবতী মায়েদের গর্ভপাত, গর্ভস্থ বাচ্চা বধির বা প্রতিবন্ধী/বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্ম হবার সম্ভাবনা সৃষ্টি হয়।

শব্দদূষণের কারণে বিশেষ করে হাসপাতালের রোগী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ট্রাফিক পুলিশ, রিকশা বা গাড়ির চালক, রাস্তায় চলাচলকারী পথচারী, উচ্চ শব্দের উৎসের নিকটস্থ শ্রমিক ও বসবাসকারী মানুষ অধিক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে দেশের মানব সম্পদের ওপর এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

২৪ নভেম্বর ২০২৫ তারিখ শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ সরকার কর্তৃক গেজেটে জারি করা হয়েছে। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এর বিধি-৬ এ যানবাহনের হর্ন সংক্রান্ত বিধিনিষেধ রয়েছে। বিধি-৬ (২) অনুসারে কোনো ব্যক্তি মোটরযান বা নৌযানে অননুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হর্ন স্থাপন ও ব্যবহার করতে পারবে না। বিধি-৬(৩) অনুসারে নীরব এলাকায় এবং বিধি-৬(৪) অনুসারে আবাসিক এলাকায় রাতে হর্ন বাজানো যাবে না। উক্ত বিধিমালার বিধি-২০ অনুসারে যদি কোনো ব্যক্তি বিধি-৬ (২) (৩) (৪) এর অধীন কোনো অপরাধ সংঘটন করে তাহলে পুলিশ কর্মকর্তা জরিমানা আরোপ করতে পারবে।

জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে হর্ন বাজানো বন্ধে ব্যবস্থাগ্রহণ সংক্রান্ত এসব তথ্য পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..