× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

পিআইডি

ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর 

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
জনসচেতনতা বৃদ্ধি

          ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সকলের অংশগ্রহণের পাশাপাশি জনসচেতনতা গড়ে তুলতে হবে। সবাই মিলে একসাথে ডেঙ্গুসহ অন্যান্য প্রতিরোধযোগ্য রোগ মোকাবিলায় কাজ করতে হবে। ব্যক্তিগত পর্যায়ে সকলকে আরো সচেতন হতে হবে।

          আজ রাজধানীর একটি হোটেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ইউ এস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (ইউ এস সিডিসি) এর যৌথ উদ্যোগে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ ও সেফটিনেট কর্তৃক বাস্তবায়িত ‘বাংলাদেশের নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ কর্মসূচি’ এর অধীনে ‘মেয়র সংলাপ : নগর জনস্বাস্থ্য ব্যবস্থার চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম একথা বলেন।

          মন্ত্রী বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সকল সিটি কর্পোরেশন তাদের অবস্থান থেকে প্রচলিত কার্যক্রম অব্যাহত রাখবে। অন্য বছরে বৃষ্টি শেষ হলে ডেঙ্গু পরিস্থিতি উন্নত হতো। এ বছরের অভিজ্ঞতা ব্যতিক্রম মনে হচ্ছে। তাই কিছুদিন আগে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়সহ অনেক দেশি-বিদেশি প্রতিষ্ঠানের গবেষণাপত্র পর্যালচনা করা ও বাংলাদেশি কিটতত্ত্ববিদদের মতামত নেওয়া হচ্ছে।

          মন্ত্রী জানান, স্বাধীনতার নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত দেশে পরিণত হবে। সরকার সে লক্ষ্য সামনে রেখে কাজ করছে। স্বাস্থ্য খাতে সেবার মান আরো উন্নত করতে হবে। নগর স্বাস্থ্যের পাশাপাশি দেশব্যাপী আমাদের স্বাস্থ্যসেবা কার্যকর করে গড়ে তুলতে হবে। তিনি স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার সকল সুযোগ সুবিধা পৌঁছানোর আহ্বান জানান।

          অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাগণ, ইউ এস সিডিসি’র কান্ট্রি ডিরেক্টর ড. সুসান কায়ডোস ডেনিয়েলস, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনো ভ্যান ম্যানেন, সেফটিনেট বাংলাদেশের কান্ট্রি হেড, দেশের শীর্ষস্থানীয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ স্থানীয় সরকার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..