× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

২১০০ সালের মধ্যে ২০টি দেশের জনসংখ্যা অর্ধেকে নেমে আসবে

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

জাপান, স্পেন, ইতালি, থাইল্যান্ড, পর্তুগাল, দক্ষিণ কোরিয়া এবং পোল্যান্ডসহ বিশ্বের ২০টির বেশী দেশে জনসংখ্যা ২১০০ সালে প্রায় অর্ধেকে নেমে আসবে। ওই সময় পৃথিবীর জনসংখ্যা হবে ৮৮০ কোটি। এই সংখ্যা রাষ্ট্রসংঘের বর্তমান হিসাবের চেয়ে ২০০ কোটি কম। একটি আন্তর্জাতিক গবেষক দল এই বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন। আর তা মেডিকেল জার্নাল দ্য লানসেটে এই রিপোর্ট প্রকাশ করেছে। সম্প্রতি এক সমীক্ষা প্রকাশ হয়।

লকডাউন, করোনা পরিস্থিতির মধ্যে এই সমীক্ষা করা হয়। গত কয়েকমাস ধরে চলে এই সমীক্ষা। সমীক্ষাতে আর বলা হয়েছে যে, জন্মহার কমে যাবে। আর আগামিদিনে বয়স্ক লোকের সংখ্যা বৃদ্ধি পাবে। আর এই কারণে বিশ্বে ক্ষমতার নতুন মেরুকরণ ঘটবে বলে জানাচ্ছে এই সমীক্ষা।

শতাব্দীর শেষ দিকে ১৯৫টি দেশের ১৮৩টিতে যারা শরনার্থী ঢল আটকে দিচ্ছে সেই সমস্ত দেশে জনসংখ্যার স্তর বজায় রাখতে প্রয়োজনীয় প্রতিস্থাপন সীমা কমে যাবে। এমনটাই মনে করছেন গবেষকরা। গবেষকরা জানাচ্ছেন, চিনের জনসংখ্যা আগামী ৮০ বছরে ১৪০ কোটি থেকে কমে দাঁড়াবে ৭৩ কোটিতে।

অপরদিকে সাব সাহারান আফ্রিকান দেশগুলোতে ২১০০ সাল নাগাদ জনসংখ্যা তিনগুণ বেড়ে ৩ শ’ কোটিতে দাঁড়াবে। এককভাবে নাইজেরিয়ার জনসংখ্যা ৮০ কোটি এবং ভারতের জনসংখ্যা হবে ১১০ কোটি।

ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইন্সটিটিউট ফর হেলথ মেট্রিকস এন্ড ইভালুয়েশন (আইএইচএমই) আধিকারিক এবং রিপোর্টের লিড লেখক ক্রিস্টোফার মুররে সংবাদসংস্থা এএফপিকে জানিয়েছেন, জনসংখ্যা হ্রাসের এই হিসাব পরিবেশের জন্য সুখবর। এবং অবশ্যই স্বস্তির খবর।

তাঁর মতে, খাদ্য উৎপাদনের ওপর চাপ কমবে এবং কার্বন নি:সরণও অনেকটা হ্রাস পাবে। মানুষ বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন বলে দাবি ওই গবেষকের। পাশাপাশি সাব সাহারান আফ্রিকার কোন কোন দেশের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন ক্রিস্টোফার মুররে।

তিনি বলেন, “যদিও আফ্রিকার বাইরে বেশিরভাগ দেশে শ্রম জনশক্তি হ্রাস পাবে এবং জনসংখ্যা পিরামিড ঘুরে যাবে, এতে অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে।”

এই পরিস্থিতিতে উচ্চ আয়ের দেশগুলির জন্য জনসংখ্যার স্তর ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখার উত্তম সমাধান হচ্ছে অভিবাসন নীতি সহজ করা এবং যে সব পরিবার সন্তান গ্রহন করতে চায় তাদের সামাজিক সহায়তা দেওয়া।

জন্মহার হ্রাস এবং গড় আয়ু বৃদ্ধিতে বিশ্বব্যাপী ৫ বছরের কম বয়সী শিশুদের সংখ্যা ৪০ শতাংশের বেশি হ্রাস পেয়ে ২০১৭ সালের ৬৮ কোটি ১০ লাখ থেকে কমে ২১০০ সালে দাঁড়াবে ৪০ কোটি ১০ লাখ। অন্যদিকে বিশ্বের জনসংখ্যার এক চতুর্থাংশ অথবা ২৩৭ কোটি লোকের বয়সের সীমা হবে ৬৫ বছরের অধিক। ৮০ বছর বয়সী লোকের সংখ্যা বর্তমানের ১৪ কোটি থেকে বেড়ে দাঁড়াবে ৮৬ কোটি ৬০ লাখ।


এ ক্যটাগরির আরো খবর..