রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি:- বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট শাখার জনতা ব্যাংক লিঃ এর কার্যক্রম নতুন ভবনের উদ্বোধন গতকাল রবিবার সকাল ১০টায় ধনতলা ইউনিয়নের নুপুর চেয়ারম্যান মহোদয়ের বাড়ীর ২য় তলা ভবনটি উদ্বোধন করেন মহা ব্যবস্থাপক জনতা ব্যাংক লিঃ বিভাগীয় কার্যক্রম রংপুর আকরাম হোসাইন।
এছাড়া জনতা ব্যাংক লিঃ এর ডিজিএম আক্তারুজ্জামান, জনতা ব্যাংক এর এজিএম মিজানুর রহমান সরকার, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, পাড়িয়া ইউপির চেয়ারম্যান জিল্লুর রহমান, ধনতলা ইউপির চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী, লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রহমান, জনতা ব্যাংক লিঃ লাহিড়ী হাট শাখার ব্যবস্থাপক সুবাস চন্দ্র রায়, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, সাধারণ সম্পাদক মজিবর রহমান শেখ, জনতা ব্যাংকের গ্রাহকগণ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।