× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি

জনতা ব্যাংক পিএলসি সুলতানপুর বাজার শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১০ জুলাই, ২০২৪
গ্রাহক সমাবেশ

 “আর্থিক সুরক্ষার লক্ষ্যে গড়ে তুলি সচেতনতা” এই স্লোগানে কাস্টমার সচেতনতা সপ্তাহ উপলক্ষে জনতা ব্যাংক পিএলসি সুলতানপুর বাজার শাখার গ্রাহকদের নিয়ে সচেতনতা মূলক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার  সকালে জনতা ব্যাংক পিএলসি সুলতানপুর বাজার শাখার আয়োজনে গ্রাহক সমাবেশে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক পিএলসি সাতক্ষীরা এরিয়া অফিসের এজিএম সেখ আমীর আলী।
জনতা ব্যাংক পিএলসি সুলতানপুর বাজার শাখার ব্যবস্থাপক আব্দুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, সাতক্ষীরা কর্পোরেট শাখার এজিএম রবিউল ইসলাম, সাতক্ষীরা এরিয়া অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মিন্টু কুমার সরখেল, সাতক্ষীরা পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর অনীমা রানী মন্ডল, জনতা ব্যাংক পিএলসি সুলতানপুর বাজার শাখার সহকারী ব্যবস্থাপক তাপস চক্রবর্তী, সিনিয়র অফিসার অমিতাভ পাল, সুজিত কুমার ঘোষ, জিএম মনির হুসাইন, প্রবীর কুমার ঘোষ, অফিসার টিপু সুলতান, ঝুম্পা দাস, তন্ময় কুমার ঘোষসহ কর্মচারী এবং ব্যাংকের বিভিন্ন শ্রেণীর গ্রাহক বৃন্দ। অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে তিনজন সেরা গ্রাহকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া ব্যাংকের সুলতানপুর বাজার শাখার সেরা কর্মকর্তা ২০২৪ নির্বাচিত করে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় গ্রাহক এবং বক্তারা আর্থিক নিরাপত্তা বিভিন্ন দিক তুলে ধরে নানা বিষয়ে আলোচনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..