× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

জনগুরুত্বপূর্ণ স্থানে সেতু নির্মাণের দাবিতে গৌরনদীতে মানববন্ধন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
জনগুরুত্বপূর্ণ স্থানে সেতু

“জনমানবহীন স্থানে নয় জনগুরুত্বপূর্ণ স্থানে সেতু চাই” শ্লোগানে বরিশালের গৌরনদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে নীলখোলা-চেংগুটিয়া রাস্তার ঢালীবাড়ি এলাকায় মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা জানান, দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে উপজেলার ধানডোবা গ্রামের জনভোগান্তি লাঘবে একটি গার্ডার সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, সেতুটি ওই গ্রামের পশ্চিমপাড়া হুকুম আলী সরদারের বাড়ির সামনে নির্মাণ করা হবে। স্থানীয় লোকজনের দাবি, ওই স্থানে সেতুটি নির্মাণ হলে শুধুমাত্র একটি পরিবার এর দ্বারা সুবিধা গ্রহন করতে পারবে। তবে সেতুটি যদি মাত্র ১০০ মিটার পূর্বপাশে খলিল সরদার ও সাত্তার বেপারীর বাড়ির সামনে নির্মাণ করা হয় এতে করে কৃষিপণ্য এবং প্রয়োজনীয় মালামাল পরিবহন, যোগাযোগ ব্যবস্থার উন্নতসহ কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে চলাচলের ভোগান্তি থেকে মুক্ত হবে অন্তত ১০০টি পরিবার।

এ বিষয়ে গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন বলেন, ইউএনও মহোদয়কে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..