× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

জনগণ চায় দ্রুত নির্বাচন ভোটের অধিকার -জহিরুল হক শাহাজাদা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
জনগণ চায় দ্রুত নির্বাচন

জনগণ চায় দ্রুত নির্বাচন ভোটের অধিকার অতি দ্রুত নির্বাচন দিন জনগণ যাকে ভোট দিবে সেই সরকার গঠন করবে বলে মন্তব্য করছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহাজাদা মিয়া।
শুক্রবার(২৮ফেব্রুয়ারি)  সন্ধ্যায় মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন আমার সরকার গঠন করবো না জাতি সরকার গঠন করবে।আমারা চাইলে একাই সরকার গঠন করতে পারতাম কিন্তু সেটা করি নাই।আমারা উদার পন্থি রাজনিতি করি।
শাহাজাদা মিয়া আরো বলেন একমাত্র শান্তির দল হল বিএনপি এছাড়া বাংলাদেশে আর শান্তির দল আছে বলে আমার জানা নাই।তিনি বলেন তারেক রহমান আমাদের  হুশিয়ারি করে দিয়েছেন সামনে আমাদের কঠিন দিন আসতে পারে অনেক কুচক্রী  মহল আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করতে পারে তার দিকে আপনারা হুশিয়ার হবেন।সবার ভিতরে ভুল ভ্রান্তি ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে,ঐক্যবদ্ধ রে বিকল্প আর কিছু নাই।
বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া আরো বলেন- বিএনপি গণতান্ত্রিক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্র সৃষ্টি করেছেন এবং দেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার সাথে সাথে এদেশে আবাল বৃদ্ধ বনিতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে আমিও একজন বীর মুক্তিযোদ্ধা নয় মাসে আমরা এ দেশ স্বাধীন করেছি। স্বাধীনতার অর্থ এই ছিল সার্বভৌমত্ব রক্ষা করা গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠিত করা খাদ্যকে স্বয়ংসম্পূর্ণ করা, সুচিকিৎসা করা দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে তার ব্যবস্থা করা এটাই ছিল স্বাধীনতার মূল উদ্দেশ্য।
শুক্রবার মাদারীপুর জেলার ডাসার উপজেলার ডাসার ইউনিয়ন বিএনপির আয়োজনে সৈয়দ আতাহার আলী একাডেমি এন্ড কলেজ মাঠে ডাসার ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক জমিতে তিন ফসল ফলিয়েছে , এদেশের শিল্প বিপ্লব ঘটিয়েছে জিয়াউর রহমান, এদেশে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আরো বলেন মুক্তিযুদ্ধ যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আর ৫ই আগস্ট ছাত্রজনতা যারা নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি ৫ই আগস্ট আমরা অঘোষিত আয়না ঘর থেকে মুক্তি পেয়েছি। মুক্তি পেয়েছি বলেই আজকে আপনারা স্বাধীনভাবে ইউনিয়ন  একাউন্সিলে অংশগ্রহণ করতে পেরেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন সামনে আমাদের কঠিন দিন আসতে পারে অনেক কুচক্রী মহল আমাদের মধ্যে ঢুকে আমাদের দলের ক্ষতি করতে পারে তার থেকে আপনারা সাবধান থাকবেন।নিজেদের মধ্যে সবার ভুল ভ্রান্তি ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহান্দার আলী জাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইয়াসমিন আরা হক,সদস্য সাইফুল ইসলাম পটু,সদস্য শফিকুর রহমান কিরনসহ জেলা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..