× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

পিআইডি

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
জনগণের দোরগোড়ায় সেবা

জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার।  সঠিক সময়ে সেবা নিশ্চিত করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জেলা ও উপজেলা পর্যায়ে ক্রয়, পরিকল্পনা ও বাস্তবায়নের সিদ্ধান্তকে বিকেন্দ্রীকরণ করেছে। বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।

উপদেষ্টা আজ ঝালকাঠি সার্কিট হাউসে জেলা প্রশাসন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

ফারুক ই আজম বলেন, সরকারি প্রকল্পের অপব্যবহার কোনভাবে করা যাবে না। সরকার প্রকল্প নেয় মানুষের দূর্ভোগ লাঘব ও দুর্যোগের সময় বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য। তিনি বলেন, সরকারি আশ্রয়ণ কেন্দ্রগুলো  দুর্যোগের পাশাপাশি সারাবছর জনস্বার্থে ব্যবহার করার সুযোগ তৈরি করতে হবে। স্থানীয় প্রশাসনের তদারকিতে আশ্রয়ণ কেন্দ্রগুলোতে সাধারণ জনগণের জন্য কমিউনিটি সেন্টার এবং তরুণদের জন্য ইনডোর খেলাধুলার ব্যবস্থা করতে হবে। এসময় তিনি চলতি বছর ডিসেম্বর মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

উপদেষ্টা বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থান আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ দিয়েছে। আমরা এমন দেশ রেখে যেতে চাই ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদেরকে গর্বের সাথে স্মরণ করে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে। জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। জনগণকে সুষ্ঠুভাবে ভোট প্রদানের মুখ্য দায়িত্ব আপনাদেরকেই পালন করতে হবে।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা  এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা ঝালকাঠির নলছিটি উপজেলায় ভরতকাঠির  দপদপিয়া কলেজে স্থাপিত ঘূর্ণিঝড় আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন করেন ।


এ ক্যটাগরির আরো খবর..