× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

মাধবপুর

জনগণের কল্যাণে কাজ করছে সরকার – বিমান প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩০ জুলাই, ২০২২
জনগণের কল্যাণে সরকার

জনগণের কল্যাণে কাজ করছে সরকার। জনগণের পয়সা তাদের কল্যাণেই যাতে ব্যয় হয় তা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী।

প্রতিমন্ত্রী আজ হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা কার্যালয় আয়োজিত ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইসিস ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২২ জন রোগীর মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগে শুনতাম উন্নত দেশে বিভিন্ন ভাতা দেয়া হয়। আমাদের দেশে এই প্রক্রিয়া শুরু করেছেন প্রধানমন্ত্রী। যতদিন যাচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও ভাতার পরিমাণ বাড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ও দুঃস্থ মানুষদের কল্যাণে এই কাজ করছেন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো, সাহস দেয়া বড় একটা কাজ।

প্রতিমন্ত্রী আরো বলেন, আজকে যারা সরকারি সহায়তার চেক পেয়েছেন, মনে রাখবেন, আপনাদের দুঃখ ও কষ্টের কথা সরকার ভেবেছে। সময়ের সাথে সাথে এই ভাতার অংক আরো বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কথা ভাবেন। মানুষের সেবাই তাঁর মূল উদ্দেশ্য। দোয়া করবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আরো বেশি দিন দেশের মানুষের জন্য সেবা করতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..