× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

জনগণকে বিভ্রান্ত করছে পুলিশ : শিবির

admin
হালনাগাদ: বুধবার, ২২ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ  ঝিনাইদহে পুরোহিত হত্যাকাণ্ডের সাথে ছাত্রশিবিরকে জড়ানোর প্রতিবাদে এবং অবিলম্বে ঝিনাইদহের আটক চার নেতার মুক্তির দাবিতে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।

রাজধানীতে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে সংগঠনের দফতর সম্পাদক মোবারক হোসেন বলেন, একের পর এক নাটক, নিরপরাধ ছাত্রদের গুম, খুন ও পরিকল্পিত মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টার কারণে পুলিশ তার নিজস্ব স্বকীয়তা হারিয়েছে। জান-মালের নিরাপত্তার বদলে জাতিকে বিভ্রান্ত করার দলীয় এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে পুলিশ। যা ঢাকায় ঝিনাইদহের চার শিবির নেতাকে আটকের পর বেআইনিভাবে আদালতে হাজির না করে পরে একজনকে হাজির করে নির্জলা মিথ্যাচারের মাধ্যমে চূড়ান্ত ভাবে প্রমাণ হয়েছে।

তিনি বলেন, একজন উচ্চ পদস্থ পুলিশের কর্মকর্তার মিডিয়ার সামনে এমন ডাহা মিথ্যাচারের মাধ্যমে পুলিশ বাহিনীর দলীয় অবস্থান পরিস্কার হয়ে গেছে। এই ঘৃণ্য মিথ্যাচারের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। এমন ধারাবাহিক মিথ্যাচারে পুলিশকে এখন অবৈধ সরকারের বানোয়াট প্রচারণার মুখপাত্র হিসেবে চিহ্নিত করেছে জনগণ।

কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা বিক্ষোভ মিছিল করেছে। সকাল ১১টায় দফতর সম্পাদক মোবারক হোসেনের নেতৃত্বে মিছিলটি মাতুয়াইল এলাকায় শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এসময় শাখা সভাপতি সাদেক বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গুম হওয়া তিন শিবির নেতার সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর শাখা। সকাল সাড়ে ১১ টায় মিনিটে অনুষ্ঠিত মিছিলটি শাখা সেক্রেটারি নাজিব আহসানের নেতৃত্বে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বহদ্দারহাটে গিয়ে শেষ হয়। এ ছাড়া রাজশাহী মহানগরী, সিলেট মহানগরী, কক্সবাজার শহর, দিনাজপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। সংগঠনের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়


এ ক্যটাগরির আরো খবর..